0 Distances

Delta Man 1.0

Friday, October 15, 2027 · 5:00 AM
Chittagong, Chittagong Division, Bangladesh
Delta Man 1.0
About This Event

দেশের প্রথম ব্যাকইয়ার্ড আল্ট্রার পর ElevateBD এবার নিয়ে আসছে দেশের কঠিনতম মাল্টিস্পোর্ট রেস ও প্রথম একুয়াথলন! ইভেন্টের নাম Delta Man 1.0! প্রতিপাদ্য বিষয় যথারীতি 'Go Far, Impact Further.'।

গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীব্যবস্থার বয়ে আনা পলি, অসংখ্য নদী-শাখানদী আর সাগরের মিলনে হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ (ডেল্টাল্যান্ড); আমাদের বাংলাদেশ। এই নাড়ির সুত্র ধরেই ইভেন্টের নাম 'ডেল্টাম্যান'।

ডেল্টাম্যান এই বদ্বীপের বুকে নদীর মতো ছুটতে জানে, স্রোতের বিপরীতে এগিয়ে যেতে জানে, আর প্রতিটি বাধা পেরিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে জানে। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে গড়ে ওঠা তিনটি ভিন্ন সেগমেন্ট নিয়েই হবে আমাদের এই আয়োজন। কাপ্তাই লেকের ভারী পানি ও পাহাড়ি উঁচু-নিচু সড়ক প্রস্তুত আপনার পরীক্ষা নিতে। আপনি প্রস্তুত তো নিজেকে অন্যরকম এক বঙ্গসন্তান তথা ডেল্টাম্যান প্রমাণ করতে!

★ইভেন্ট শিডিউল:

|| স্থান: কাপ্তাই, রাঙামাটি, বাংলাদেশ।

|| দিন: অক্টোবর ১৫, ২০২৭ (শুক্রবার)।

★সেগমেন্ট:

ট্রায়াথলন || ডুয়াথলন || একুয়াথলন

|| ট্রায়াথলন:

সাঁতার (১ কিমি) >> সাইক্লিং (৪০ কিমি) >> দৌড় (১০ কিমি)

|| ডুয়াথলন:

দৌড় (১০ কিমি) >> সাইক্লিং (৪০ কিমি) >> দৌড় (১০ কিমি)

|| একুয়াথলন:

সাঁতার (১ কিমি) >> দৌড় (১০ কিমি)

বেসিক রুলস:

|| ইলেকট্রিক সাইকেল ব্যতিত যেকোনো সাইকেল অ্যালাউড।

|| সাঁতার সেগমেন্টে বয়া ব্যবহার বাধ্যতামূলক। এথলেটরাই নিজ নিজ বয়া নিজ দায়িত্বে এরেঞ্জ করবেন।

নোট:

কাট-অফ টাইম, সম্মাননা, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ বিস্তারিত সকল তথ্য পালাক্রমে প্রকাশিত হবে আমাদের ElevateBD পেইজ, ওয়েবসাইট ও ইভেন্ট ওয়ালে।

প্রস্তুতি নিতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনিই হবেন ডেল্টাম্যান।

---------------------

After Bangladesh’s first Backyard Ultra, ElevateBD is back with the country’s toughest multisport race and its first-ever Aquathlon! Introducing 'Delta Man 1.0', with our signature motto, 'Go Far, Impact Further.'

For thousands of years, the combined forces of sediment carried by the Ganges, Brahmaputra and Meghna river systems, countless rivers and tributaries, and the meeting of land and sea have shaped Bangladesh into one of the world’s largest deltas. This delta, our homeland, is the inspiration behind the name 'Delta Man'.

A Delta Man knows how to flow like a river across this delta, move against the current, and rediscover himself by overcoming every obstacle. Our event brings together three distinct race formats built around swimming, cycling and running.

The demanding waters of Kaptai Lake and the challenging ups and downs of the hilly roads are ready to put you to the test. Are you ready to prove yourself as a different breed of Bangladeshi, a true 'Delta Man'?

★ EVENT SCHEDULE

|| Location: Kaptai, Rangamati, Bangladesh

|| Date: Friday, October 15, 2027

★ RACE SEGMENTS

Triathlon || Duathlon || Aquathlon

|| Triathlon

Swimming (1 km) >> Cycling (40 km) >> Running (10 km)

|| Duathlon

Running (10 km) >> Cycling (40 km) >> Running (10 km)

|| Aquathlon

Swimming (1 km) >> Running: 10 km

★ BASIC RULES

|| All types of bicycles are allowed except electric bicycles.

|| The use of a personal swim buoy is mandatory for the swimming segment. Each athlete must arrange their own buoy and is responsible for bringing it to the event.

★ NOTE

Detailed information, including cut-off times, awards and the registration process, will be announced in phases on our official ElevateBD page, website and event wall.

Keep training, stay tuned, and get ready for the challenge.

You could be the next Delta Man!

Run Events Mobile

All your upcoming events are in one place!

Live tracking, digital bibs, interactive route maps and real-time results. Continue this event in the app to unlock the full runner experience.

Free to download · No ads · Built for runners